শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

নারায়ণগঞ্জে লঞ্চে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দিলো কোস্ট গার্ড

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

মনির হোসেন:: নারায়ণগঞ্জে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্টগার্ড।

সোমবার ১৭ নভেম্বর সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৬ নভেম্বর রবিবার জনৈক এক ব্যক্তি উন্নত চিকিৎসার জন্য এমভি দোয়েল পাখি-১০ লঞ্চ যোগে ভোলা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। সন্ধ্যা ৭ টায় লঞ্চটি মুন্সিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌছাঁলে উক্ত ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ রোগীর ভাই কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে একটি মেডিক্যাল টিম অতিদ্রুত হাই স্পিড বোট যোগে উক্ত লঞ্চে গমন করে। অতঃপর মেডিক্যাল টিম উক্ত ব্যক্তিকে সদরঘাট লঞ্চ ঘাট হতে সিএনজি যোগে সদরঘাট সংলগ্ন সুমনা হাসপাতালে পৌঁছে দেয়।

তিনি আরও বলেন, জনগণের সেবায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews