শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত দিঘলিয়ার নগরঘাট হতে আড়ুয়া ফেরিঘাট পর্যন্ত প্রধান সড়কটি খানাখন্দে পরিণত মরণফাঁদ দাকোপে দিনব্যাপী কর্মসূচীতে খুলনা জেলা প্রশাসক বাগেরহাটের সেই ইকনকে আর্থিক সহযোগিতাসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক দাকোপে এমপি আমীর এজান খানের পরিদর্শন কক্ষের উদ্বোধন বেনাপোল কাস্টমস চলতি অর্থবছরে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা নির্ধারণ করেছে জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কি বিদায়ঘণ্টা বেজে গেছে? বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন-মির্জা ফখরুল এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে-ইসি সচিব

শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশে পাঁচ দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজ ‘গ্রিমিয়াশ্চি’সোমবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে। তাছাড়াও জাহাজটিকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি অ্যাটাশেসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্রিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নেভাল একাডেমিতে অবস্থিত রেডকিন পয়েন্টে পুষ্পস্তক অর্পণ এবং নৌবাহিনী জাহাজ, ঘাঁটি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলো স্কুল, চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণও রাশিয়ান জাহাজ পরিদর্শন করবেন। এই সফরের ফলে দুই দেশের নৌবাহিনীর সদস্যগণ পারস্পরিক কার্যক্রম ও পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবে। উল্লেখ্য, ইতিপূর্বেও রাশিয়ান নৌবাহিনী জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে আগমন করেছিল।

শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময়, ভবিষ্যত প্রশিক্ষণ ও পারস্পারিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়। উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ২১ নভেম্বর ২০২৫ তারিখ বাংলাদেশ ত্যাগ করবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews