1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ মধ্যপ্রাচ্যের দাবার ঘুঁটি: ছায়ার যুদ্ধে রাশিয়ার ‘সাইলেন্ট সাপোর্ট’ ও ইরানের কৌশল মধ্যপ্রাচ্য মহাযুদ্ধ ২০২৬, বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে দুই পক্ষের উত্তেজনা চরমে হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ-রাষ্ট্রপতি সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোট জাল ও মাছসহ ৩৭ জেলে আটক বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পন্য জব্দ কক্সবাজারের শাহপুরীতে ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর

ঘোড়াঘাটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর জেলা প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাটে আদিয়ানা ফাউন্ডেশনের আয়োজনে এবং হেলথ কেয়ার মডেল ক্লিনিক অ্যান্ড ডিজিল্যাব-এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় এলাকায় দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এ কার্যক্রমে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ রোগ, চর্মরোগ, নারী স্বাস্থ্য, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন সমস্যার পরামর্শ প্রদান করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় রোগনির্ণয় পরীক্ষা ও ঔষধও বিনা মূল্যে দেওয়া হয়। আদিয়ানা ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, প্রান্তিক মানুষের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এমন সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান তারা। দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার অসহায় ও নিআয়ের মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট