রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ :
চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক সভা দাকোপে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যুবনেতা বুলবুল ব্যাপক সাড়া ফেলেছেন জন্মভূমিতে বর্ণাঢ্য আয়োজনে আচার্য পিসি রায়ের জন্মদিন পালন পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান

ঘোড়াঘাট সিংড়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে শীতবস্ত্র পেলেন বাকপ্রতিবন্ধীরা

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাটে এক মানবিক ও দৃষ্টান্তমূলক উদ্যোগ নিয়েছেন উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন। তিনি তার ইউনিয়নের বাকপ্রতিবন্ধী, যারা পরিবার ও সমাজের কাছ থেকে প্রায়ই উপেক্ষিত হন, তাদের হাতে উপহার হিসেবে শীতবস্ত্র (জ্যাকেট) তুলে দিয়েছেন।
দুপুর ১২টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মোট ১০ জন বাকপ্রতিবন্ধীর মাঝে এই শীতবস্ত্র জ্যাকেট উপহার দেওয়া হয়।
উপহার হিসেবে জ্যাকেট পেয়ে এসব প্রতিবন্ধী মানুষের মুখে আনন্দের ছাপ ছিল স্পষ্ট। তারা অনেকে ইশারায় চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেবা নিতে আসা স্থানীয়রা জানান, চেয়ারম্যান সাজ্জাদ শুধু এই শীতে নয়, বরাবরই এসব প্রতিবন্ধীর নিয়মিত খোঁজখবর রাখেন। তাদের সমস্যা, দুঃখ, আনন্দ সবকিছুই তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং সামর্থ্য অনুযায়ী সবসময় তাদের পাশে দাঁড়ান।এ প্রসঙ্গে চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, “এরা আমার ইউনিয়নের মানুষ। সমাজের সবচেয়ে অসহায় অংশটি হলো প্রতিবন্ধীরা। তাদের আনন্দই আমার আনন্দ। যতটা পারি, আমি সবসময়ই এদের পাশে থাকব।
বীরগঞ্জে হানাদার মুক্ত দিবস আজ, স্মরণ করা হচ্ছে শহীদদের
বীরগঞ্জে হানাদার মুক্ত দিবস আজ, স্মরণ করা হচ্ছে শহীদদের
বিস্তারিত পড়ুন
জনপ্রতিনিধির এমন মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের অভিমত, জনপ্রতিনিধিদের সামান্য মনোযোগও প্রতিবন্ধী মানুষের জীবনে বড় পরিবর্তন ও স্বস্তি আনতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews