1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান স্পিকারকে চেয়ারম্যান করে ৫ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে নগরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান দুর্নীতিহীন ও যোগ্য নেতৃত্বেই শিক্ষা প্রতিষ্ঠান শক্তিশালী হবে: এমপি আবুল কালাম আজাদ পাইকগাছায় প্রশাসনের অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ; ফিরছে নদীর স্বাভাবিক প্রবাহ চিতলমারীতে বসতভিটা রক্ষার্থে এক নারীর সংবাদ সম্মেলন মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড

ঘোড়াঘাটে ৫ জন সার বিক্রেতার কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাটে বিসিআইসি অনুমোদিত সার ডিলারসহ অনুমোদনহীন ৪ জন খুচরা সার বিক্রেতার কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওছার শেখ।

গত দুই দিনে মঙ্গলবার পর্যন্ত ঘোড়াঘাট পৌর এলাকার বাগেরহাট ও উপজেলার ডুগডুগী হাট এলাকায় যৌথ ভাবে অভিযান পরিচালনা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান। ওই সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখের নেতৃত্বে অবৈধ সার বিক্রেতাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অনুমোদনহীন ভাবে সার বিক্রি করা়র দায়ে ঘোড়াঘাট পৌরসভার বাগের হাটের দুটি দোকানে ৩ হাজার করে ৬ হজার টাকা ও ডুগডুগিহাট বাজারে তিনটি দোকানে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।একটি বিসিআইসি ডিলার দোকানে ৫ হাজার ও অন্য দুটি দোকানে ২ হাজার করে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিশ্ববিদ্যার কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান।
অভিযানে সহযোগিতা করেন এসআই সাব্বিরের নেতৃত্বে ঘোড়াঘাট থানা পুলিশের একটি চৌকস দল।
বিষয়ে এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওসার শেখ জানান, সার নীতিমালা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট