রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক সভা দাকোপে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যুবনেতা বুলবুল ব্যাপক সাড়া ফেলেছেন জন্মভূমিতে বর্ণাঢ্য আয়োজনে আচার্য পিসি রায়ের জন্মদিন পালন পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান

ঘোড়াঘাটে ২০২৫সাল বিজয় দিবস পালিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে ২০২৫সালে মহান় বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় উপজেলা পরিষদ মাঠে অস্থায়ী ভাবে নির্মিত স্মৃতিসৌধে স্ব- স্ব দপ্তরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ,উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওছার শেখ,ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী, উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান,ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র প্রমূখ।

এছাড়াও শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা ও পৌর বিএনপি,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ঘোড়াঘাট সরকারি কলেজ,ঘোড়াঘাট পৌরসভা, ঘোড়াঘাট থানা, ঘোড়াঘাট ফায়ার সার্ভিস, ঘোড়াঘাট থানা প্রেসক্লাব,পল্লী বিদ্যুৎ ঘোড়াঘাট জোনাল অফিস-সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দপ্তর প্রধানরা।

পরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews