বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

মায়ানমারে পাচারকালে বিভিন্ন পণ্য সামগ্রীসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ রাসায়নিক সার, পণ্যসামগ্রী ও ঔষধসহ ২ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজার থানাধীন নাজিরাটেক সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১টি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৮ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৮৮ বস্তা ইউরিয়া সার, বিপুল পরিমাণ ঔষধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews