1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলদাতা মেসি ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯ ইসরায়েল ও ইরানকে অবিলম্বে ‘গোলাগুলি’ বন্ধের আহ্বান ট্রাম্পের যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধা নেই সরকারের-স্বাস্থ্যমন্ত্রী চুয়াডাঙ্গায় তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং শীর্ষক সেমিনার পাইকগাছায় গণপিটুনিতে যুবকের মৃত্যু; পরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ মোংলায় উত্তরণ ফিশনেট প্রকল্পের আয়োজনে বিশ্ব সমুদ্র দিবস পালন ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ দাবিতে বেনাপোলে মানববন্ধন ভারত থেকে ৯১ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনল কোস্টগার্ড

কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ১৯ ডাকাত আটক

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ১১ টি দেশীয় অস্ত্রসহ ১৯ ডাকাতকে আটক করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের কলাতলী সমুদ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৯ জানুয়ারি শুক্রবার রাত ১১ টায় সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন দুটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে সংকেত অমান্য করে আলো নিভিয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় কোস্ট গার্ড জাহাজ কর্তৃক বোট দুটিকে ধাওয়া করলে একটি বোট গতি বাড়িয়ে পালিয়ে যায় এবং অন্য একটি বোট হতে কোস্ট গার্ড সদস্যদের দিকে গুলি ছুঁড়ে। এসময় কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্য মোঃ আনিস (৪০) গুলিবিদ্ধ হয়।

পরবর্তীতে, কোস্ট গার্ড আভিযানিক দল ঘণ্টাব্যাপী বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটিতে তল্লাশি চালিয়ে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ১১ টি দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাত সদস্যকে আটক করা হয়। এসময় আহত ডাকাতকে জীবিত উদ্ধার করে চিকিৎসা প্রদানের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখ শনিবার চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাত ২টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ডাকাত সদস্যকে মৃত ঘোষণা করে।

জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট