রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

বাগেরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সেলিম নিয়েছেন ঘোড়া, মাসুদ পেয়েছেন ফুটবল

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দিয়েছেন। বুধবার (২১ জানুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রতিক বরাদ্দ দেওয়া হয়। বাগেরহাট-১ আসনসহ জেলার তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম নিয়েছেন ঘোড়া প্রতিক। বাগেরহাট-১ আসনের অপর স্বতন্ত্র প্রার্থী মোঃ মাসুদ রানা পেয়েছেন ফুটবল প্রতিক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার বাগেরহাট-১ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৮ জনের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়েছে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ এইচ সেলিম ঘোড়া এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মাসুদ রানা ফুটবল প্রতিক পেয়েছেন। এ ছাড়া বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল, জামায়াতের মাওলানা মশিউর রহমান খান, বাংলাদেশ মুসলিম লীগ মনোনতী প্রার্থী আবু সবুর শেখ, এবি পার্টি মনোনতী প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় পার্টি-জেপি‘র স, ম, গোলাম সরোয়ার, মুসলিম লীগের এমডি শামসুল হকের মাঝে আনুষ্ঠানিকভাবে তাদের দলীয় প্রতিক বরাদ্দ করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে প্রতিক বরাদ্দের সময় পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী বিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা আবু মুহাম্মদ আনছার, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম বাগেরহাট-২ ও ৩ আসনেও ঘোড়া প্রতিক নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews