বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

টেকনাফে কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযানে ১০ হাজার ইয়াবা জব্দ

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও নৌবাহিনীর সমন্বয়ে কক্সবাজারের টেকনাফ থানাধীন জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। মাদক পাচারকারীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews