রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক সভা দাকোপে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যুবনেতা বুলবুল ব্যাপক সাড়া ফেলেছেন জন্মভূমিতে বর্ণাঢ্য আয়োজনে আচার্য পিসি রায়ের জন্মদিন পালন পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান

ঘোড়াঘাট সাধনা পেট্রোল পাম্পো ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রির দায়ে ফিলিং স্টেশনকে ২০হাজার টাকা জরিমানা।

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

হারুনুর রশিদ ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি নির্দেশনা অমান্য করে ফুয়েল কার্ড ছাড়াই অনিয়মতান্ত্রিকভাবে তেল বিক্রির দায়ে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার ‘মেসার্স সাধনা ফিলিং স্টেশন’-এ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফুয়েল কার্ড ছাড়া বিপুল পরিমাণ ডিজেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন।
অভিযান সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে আসছিল প্রতিষ্ঠানটি। অভিযানের শুরুতে ফিলিং স্টেশনের মালিক রাজিব কুন্ডু ও সংশ্লিষ্টরা বিষয়টি অস্বীকার করার চেষ্টা করেন। তবে অনিয়মের বিষয়টি হাতেনাতে প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন জানান, নিয়ম বহির্ভূতভাবে তেল বিক্রির অভিযোগে এই জরিমানা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। একই সাথে ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews