রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও আহরণ বিষয়ক সভা দাকোপে চেয়ারম্যান প্রার্থী হিসাবে যুবনেতা বুলবুল ব্যাপক সাড়া ফেলেছেন জন্মভূমিতে বর্ণাঢ্য আয়োজনে আচার্য পিসি রায়ের জন্মদিন পালন পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান

তারাকান্দায় ছাত্রদল নেতা সুজার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, ময়মনসিংহ:: ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মরহুম এ কে এম সুজাউদ্দিন সুজার আত্মার মাগফেরাত কামনায় তারাকান্দা উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে তারাকান্দা সরকারি ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোতাহার হোসেন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নুরুজ্জামান সোহেল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনুল হাসান রুবেল এবং ইমরুল কায়েস।
দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন আলমগীর হোসেন রকি এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদ্দাম হোসেন।
বক্তারা মরহুম এ কে এম সুজাউদ্দিন সুজার রাজনৈতিক ও সাংগঠনিক অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরহুম সুজাউদ্দিন সুজার বিদেহী আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews