শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
পরিবেশরক্ষায়সকলের বৃক্ষরোপণকরাঅপরিহার্য-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী খুলনা মহানগরীতে বৃষ্টির পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও অপসারণে সভা অনুষ্ঠিত পাইকগাছায় সিভিল সার্জনের পরিদর্শন; পরিচ্ছন্নতা ও সেবার মানে গুরুত্বারোপ বেনাপোলে চোরাচালানী অভিযানে সাড়ে ১০ লাখ টাকার পন্য আটক পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা, ক্রীড়া সামগ্রী বিতরণ বাগেরহাটে বৃক্ষ রোপন অভিযান ও মেলার উদ্বোধন জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের ত্রাণসামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা ও নিষ্ঠার বিকল্প নেই: বাগেরহাটের জেলা প্রশাসক পাইকগাছায় অসুস্থ ও অসহায় বৃদ্ধের পাশে ইউএনও; চিকিৎসা সহায়তা প্রদান টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মনির হোসেন :: মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানের অংশ হিসেবে টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার কোনাপাড়া সংলগ্ন এলাকায় গত ১০ জুলাই শুক্রবার রাত ৮ টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে মাটির নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে
কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews