বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে দুস্ত অসহায় মানুষের মাঝে টিন ও আর্থিক সহায়তা প্রদান জলবায়ু সংক্রান্ত জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত একজন নারী স্বাবলম্বী হওয়ার অর্থ হচ্ছে একটি পরিবারের সুরক্ষিত হওয়া -নজরুল ইসলাম মঞ্জু শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই ইরান সংঘাতে ১৪ মার্কিন সেনা নিহত, আহত চার শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী দক্ষ যুবশক্তিই হবে দেশের সবচেয়ে বড় সম্পদ-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু করল জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম খুলনায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে হারুন অর রশিদ (১৬) নামে এক কিশোরকে আটক করেছে থানা পুলিশ।

ধর্ষিত শিশুটির মায়ের করা এজাহার সূত্রে জানা যায়, শার্শা সদরের আফিল জুট মিলের স্টাফকোয়ার্টারে উভয়ের পরিবার দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছে। অভিযুক্ত তামিম ইকবাল পূর্বপরিকল্পিত ভাবে গত ২৬ জুন রাত আনুমানিক ১টার সময় শিশুটির মা রুমে না থাকার সুযোগে মিথ্যা কথা বলে শিশুটিকে দিয়ে তার রুমের দরজা খোলায়। এরপর তামিম ইকবাল তার কাছে থাকা গামছা দিয়ে মেয়েটার মুখ বেঁধে আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টারের তামিমের নিজ শয়নকক্ষের ২৪ নম্বর রুমের ভেতরে নিয়ে যায়। সেখানে শিশু মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক করার কুপ্রস্তাব দেয়। শিশুটি তামিম ইকবালের প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে বাদী ঘটনার বিষয়ে তার মেয়ের মুখে বিস্তারিত শুনে আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে আইনি সহায়তা পাওয়ার জন্য শার্শা থানায় এসে লিখিত এজাহার দাখিল করেন। ধর্ষক তামিম ইকবাল (১৬) শার্শার গোগা গ্রামের হারুন অর রশিদের ছেলে। মামলা রুজু হওয়ার পর আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টারের ২৪ নম্বর রুম থেকে তামিম ইকবালকে আটক করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে আসামীকে বিকালে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews