1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি সরকার চাইলে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান-পিসিবি চেয়ারম্যান স্বাধীনতাবিরোধীরা এখন ভোট চাচ্ছে: মির্জা ফখরুল লেবার পার্টিকে যুক্ত করে জামায়াতের ফের ১১ দলীয় জোট গঠন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না: জিএম কাদের জর্জিয়ায় নিজ হাতে স্ত্রীসহ ৪ খুন, আলমারিতে লুকিয়ে প্রাণ বাঁচাল তিন শিশু ভারতের গুরুত্বপূর্ণ সহযাত্রী বাংলাদেশ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় মহান স্বাধীনতা অর্জন করেছি-প্রধান উপদেষ্টা পাইকগাছায় ফ্রেন্ডশিপ নবপল্লবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন- ইউএনও রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশত্যাগ

টি-২০ বিশ্বকাপ-নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে এক পা রাখলো বাংলাদেশ

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:: ১৫৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়ে কাজটা আগেই সেরে রেখেছিল টাইগার শিবির। এবার বোলারদের নৈপুণ্যে ডাচদের হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক পা দিয়ে রাখলো বাংলাদেশ।

বৃহস্পতিবার সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রানের বেশি নিতে পারেনি ডাচরা। এতে ২৫ রানের পরাজয়ে অলিখিতভাবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজলো তাদের।

লক্ষ্য তাড়া করতে নেমে দেখেশুনে খেলতে থাকে ডাচরা। তবে টাইগার দলপতি শান্তর কৌশলে ইনিংসের পঞ্চম ওভারেই উইকেট হারায় তারা। নিজের দ্বিতীয় ওভারে এসেই ব্রেকথ্রু এনে দেন তাসকিন। তার বলে জায়গা বানিয়ে খেলতে গিয়ে কাভারে হৃদয়ের হাতে ক্যাচ তুলে দেন লেভিট।

তাসকিনের পর বল হাতে সাফল্য এনে দেন তানজিম। তার বলে টেনে খেলতে চেয়েছিলেন ম্যাক্স ও’ডাউড। তবে দারুণ রিফ্লেক্সে ফিরতি ক্যাচ নেন তানজিম। এতে পাওয়ারপ্লের মধ্যেই ২ উইকেট হারায় ডাচরা।

ইনিংসের সপ্তম ওভারেই দলীয় ৫০ পূর্ণ করে ডাচরা। দলকে এগিয়ে নিতে থাকেন বিক্রমজিৎ সিং ও সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট। এরপর তাদের ৩৭ রানের জুটি ভাঙেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার বলে ১৬ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন বিক্রম।

এরপর নিয়মিত বাইন্ডারি আর দুর্দান্ত জুটিতে টাইগারদের হতাশা বাড়াতে থাকেন এডওয়ার্ডস ও এঙ্গেলব্রেখট। তবে এবার হুমকি হয়ে দাঁড়ান রিশাদ আহমেদ। তার অফ স্টাম্পের বাইরে টার্ন করা বলে লাইন মিস করেন এঙ্গেলব্রেখট। লেগ খেলতে গিয়ে আউটসাইড-এজড ক্যাচ তুলে দেন। কাভারে সহজ ক্যাচ নেন তানজিম। এতে এডওয়ার্ডসের সঙ্গে ভাঙে তার ৩১ বলে ৪২ রানের জুটি। ২২ বলে ৩৩ রানে ফেরেন এঙ্গেলব্রেখট।

এক বল ব্যবধানেই বাস ডি লিডিকে ফেরান এই স্পিনার। রিশাদের টার্নে পরাস্ত হন ডি লিডি। লিটনের দুর্দান্ত স্টাম্পিংয়ে রানের খাতা খোলার আগেই ফেরেন এই ব্যাটার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট