শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক পাইকগাছায় বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের কর্মশালা ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা! আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়-রাষ্ট্রপতি ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বটিয়াঘাটায় অজ্ঞান মহিলার লাশ উদ্ধার নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা-খুলনায় শিক্ষামন্ত্রী পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত মোংলায় ৩ কিলোমিটার গ্রামীণ রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ​

ক্রিকেটের হারানোর ঐতিহ্য ফেরানোর ঘোষণা বিসিবি সভাপতির

  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

বরিশাল:: বরিশালের ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে বরিশালে লীগ না হওয়ায় এখানকার খেলোয়াড়দের সঙ্গে অবিচার হয়েছে। আমরা সেটি সংশোধন করব।’

রোববার (২৯ জুন) সকালে বরিশালের জীবনানন্দ দাস স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর (রজত জয়ন্তী) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিসিবি সভাপতি বলেন, ঢাকা থেকে মাত্র আধা ঘণ্টার আকাশপথে বরিশালে পৌঁছানো যায়। বরিশালে বিপিএল আয়োজনের জন্য আমরা চিন্তাভাবনা করছি। এজন্য মাঠের কাঠামো উন্নয়নসহ বরিশালকে একটি ‘একটিভ’ ক্রিকেট বিভাগে রূপ দিতে চাই।

তিনি আরও বলেন, বরিশালে ১০–১৫ বছর ধরে কোনো লীগ নেই। কোচিং নেই, কোর্স নেই, আম্পায়ারিং কোচিংও হয় না। এটা লজ্জার বিষয়। আমরা এখানকার অনেক প্রতিভাবান খেলোয়াড় নষ্ট করে দিয়েছি। এখন সময় এসেছে নতুন করে শুরু করার।

অনুষ্ঠানে বরিশালের স্থানীয় ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়, কোচ ও তরুণ ক্রিকেটারদের মাঝে আশার আলো জাগিয়েছে বিসিবি সভাপতির এই ঘোষণা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews