বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা বিসিবির

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৯৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে এর আগে কখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি বাংলাদেশ। প্রথমবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফর করতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা।

সফরে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ম্যাচগুলোকে সামনে রেখে সোমবার (৬ জানুয়ারি) রাত প্রায় ১১টার দিকে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্বে যথারীতি থাকছেন জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

সফরে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ১৪ জানুয়ারি সেন্ট কিটসে পৌঁছবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ১৯ জানুয়ারি ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশের মেয়েরা। বাকি দুই ম্যাচ ২১ ও ২৪ জানুয়ারি। ওয়ানডে সিরিজটি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।

ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মণ্ডল, রাবেয়া খাতুন, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক পিংকি, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews