1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল মোংলায় ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা কেরানীগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় জিরা জব্দ করেছে কোস্টগার্ড বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্য সেবা ও বাজেট বরাদ্দ নিশ্চিতে এডভোকেসি সভা পতেঙ্গায় ৭০ লক্ষ টাকার বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ তিন মাসের খাদ্য ও আর্থিক সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর সরকারি নির্দেশনা উপেক্ষা; রাতে দোকান খোলা রাখায় পাইকগাছায় জরিমানা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

কৃষি জমি কেউ নষ্ট করতে পারবে না: শেখ হাসিনা

  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, কৃষি জমি কেউ নষ্ট করতে পারবে না।

শনিবার সকালে গণভবনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ তিনি একথা বলেন।

বলেন, কৃষিজমি নষ্ট করে শিল্পায়ন করা যাবে না। বিশেষ করে তিন ফসলি জমিতে কোনো শিল্প কল-কারখানা করা যাবে না। আমাদের যেন কারও কাছে হাত পেতে চলতে না হয়। এজন্য কৃষি উৎপাদন বাড়াতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, কৃষি নিয়ে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলো তারা এ বিষয়ে নজর দেয়নি। যে কারণে আমাদের অনেক উর্বর ভূমি নষ্ট হয়েছে। আমরা এ ব্যাপারে যথেষ্ট কঠোর ব্যবস্থা নিয়েছি।

সেচকাজে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, আমরা ভূ-উপরিস্থ পানি পরিশুদ্ধ করে ব্যবহার উপযোগী করায় বিশেষ গুরুত্ব দিয়েছি। সেচকাজেও সেভাবে পদক্ষেপ নিয়েছি। সারা বাংলাদেশে নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড় এবং বিশেষ করে ছোট ছোট জলাধার সংস্কারের কাজ এরই মধ্যে শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট