রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

মোংলায় ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ: মোংলায় শিল্পাঞ্চল এলাকার সরকার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সরকার মার্কেটের সারিবদ্ধ থাকা অন্তত ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ইলেকট্রনিক্স সরঞ্জাম, ওষুধ এবং চায়ের দোকান রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকালে মোংলা বন্দরের শিল্পাঞ্চল সংলগ্ন সরকার মার্কেটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশে থাকা লোকজন দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ১০টি দোকানকে গ্রাস করে।

প্রাথমিক তথ্যানুযায়ী, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিলো রাজু নামের এক ব্যাবসায়ীর ইলেকট্রনিক্স পণ্যের দোকান ডাঃ সেলিমের ফার্মেসি (ওষুধের দোকান)।চায়ের দোকান অন্যান্য খুচরা ব্যবসার দোকান। আগুনে এসব দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন।

স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন তাদের সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews