রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে
মোঃ জাহিদুল ইসলাম :: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবং কয়েকদিনের টানটান উত্তেজনা শেষে অবশেষে সম্পন্ন হয়েছে খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৬। ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত সাধারণ ভোটাররা তাদের আগামীর নেতৃত্ব নির্বাচন এবং সাংবাদিকদের স্বার্থে কাজ করবে এমন প্রার্থীদের নির্বাচিত করার লক্ষ্যে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন।
নির্বাচনের ফলাফলে সভাপতি পদে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন
দৈনিক প্রবর্তনের সম্পাদক ও প্রকাশক মো. মোস্তফা সরোয়ার।
সাধারণ সম্পাদক পদে ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঊষার আলোর সম্পাদক বিমল সাহা। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন— দৈনিক দিনকালের খুলনা ব্যুরো প্রধান সোহরাব হোসেন, দৈনিক পূর্বাঞ্চলের ফটো সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম, এবং দৈনিক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী শামিম আহমেদ। যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মোঃ বেল্লাল হোসেন সজল।
পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন
দৈনিক কালবেলার খুলনা ব্যুরো প্রধান বশির হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক খুলনা গেজেটের চিফ রিপোর্টার মোহাম্মদ মিলন। এদিকে নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন— নিউজ টোয়েন্টিফোরের খুলনা জেলা রিপোর্টার মাকসুদুর রহমান মাকসুদ, খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, গ্রীণ টিভির খুলনা প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন,
চ্যানেল ওয়ানের খুলনা ব্যুরো প্রধান সোহেল মাহমুদ, দৈনিক খুলনা গেজেটের সাব-এডিটর মো. আনিস উদ্দিন, এবং দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত।
নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম। এছাড়া কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন—সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো: মেহেদী হাসান, এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মেহেদী হাসান।
এদিকে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সহ অন্তর্বর্তীকালীন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আগামীকাল ১ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাব পরিচালনার দায়িত্বভার হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews