1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্রাম আদালত মানুষের আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বড় মাধ্যম: বাগেরহাটের জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে শক্তিধরের বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা নয়’ সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তারাকান্দায় ছাত্রদল নেতা সুজার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চিতলমারীতে ব্যবসায়ী রিপন মন্ডলের উপর হামলার ঘটনায় বিএনপি’র নিন্দা খুলনায় পরিবেশ দিবস পালিত শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জোরদার করতে মোংলায় মানববন্ধন পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় কোস্টগার্ডের নজরদারি জোরদার

টি-২০ বিশ্বকাপ,নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ

  • প্রকাশিত: সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ৩৪৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:: নেপালের মতো আইসিসির সহযোগী সদস্য দেশ বেশ ভয় ধরিয়ে দিয়েছিল। বিশেষ করে বাংলাদেশের ব্যাটিংয়ে। সেন্ট ভিনসেন্টের অ্যারোনেস ভ্যালে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নেপালি বোলারদের সাঁড়াশি আক্রমণে বাংলাদেশ অলআউট হয়েছিল ১০৬ রানে।

জবাব দিতে নেমে শুরুতে তানজিম সাকিবের দুর্দান্ত পেসে কাঁপন ধরলেও মিডল অর্ডারে রীতিমতো জয়ের রাস্তায় চলে গিয়েছিল নেপালিরা। মিডল অর্ডার কুশল মাল্লা এবং দিপেন্দ্র সিং আইরি মিলে ৫২ রানের জুটি গড়ে ভয় ধরিয়ে দিয়েছিল টাইগারদের।

কিন্তু তাসকিন আহমেদ আর মোস্তাফিজুর রহমান শেষ তীরটা বের করেন শেষ মুহূর্তে এসে। ১৯তম ওভার মেডেন উইকেট নেন মোস্তাফিজ। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ৮৫ রানেই অলআউট হয়ে যায় নেপাল। বাংলাদেশ জয় পেলো ২১ রানে। সে সঙ্গে অন্য কোনো সমীকরণ ছাড়াই শেষ দল হিসেবে সুপার এইট নিশ্চিত করলো বাংলাদেশ।

১০৬ রান হওয়ার পর লো স্কোরিং উইকেটে জয়ের আশা জাগে বাংলাদেশের। কারণ, বোলারদের ওপর আস্থা ছিল। সেই আস্থার প্রতিদান দিয়ে ইনিংসের শুরুতেই আগুন ঝরাতে থাকেন তানজিম হাসান সাকিব। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নেন এই ডানহাতি পেসার। তবে কুশল মাল্লা এবং দিপেন্দ্র সিং আইরি মিলে ৫২ রানের জুটি গড়লে কিছুটা শঙ্কা দেখা দেয়।

তবে ১৭তম ওভারে মোস্তাফিজের বলে এই জুটি ভাঙলে নেপালের আশা শেষ হয়ে যায়। ৪০ বলে ২৭ রান করে আউট হন কুশল মাল্লা। দিপেন্দ্র সিং আইরি ইনিংস ধরে রাখলেও ১৯তম ওভারে এসে মোস্তাফিজের বলেই আউট হতে বাধ্য হন। তিনি করেন ২৫ রান। এরপরের চার ব্যাটার ছিলেন রানশূন্য। তাসকিন একটি এবং সাকিব আল হাসান দুটি উইকেট নিলে শেষ হয়ে যায় নেপালের ইনিংস।

৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তানজিম সাকিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট