1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শোক সংবাদ যুদ্ধ আবার শুরু হলে নতুন চমক দেখাবে ইরান’ পাচারকৃত অর্থ দেশে ফেরাতে কঠোর অবস্থানে সরকার -সংসদে প্রধানমন্ত্রী পুলিশের ১৩ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নারীদের স্বাবলম্বী করা জরুরী – নজরুল ইসলাম মঞ্জু চিতলমারীতে কর্মকর্তার ব্যক্তিগত কাজে পুড়ল সরকারি মোটরসাইকেল বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক যশোরে ৯০০ গ্রাম স্বর্ণের পেষ্টসহ ভারতীয় এক স্বর্ণ পাচারকারী আটক

দেশের ৪ সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

  • প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বুধবার (১৯ জুন) আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট