শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক মোংলায় চীন বাংলাদেশ ইকোনমিক জোনে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা

অধ্যয়ন, গণমাধ্যম ও আন্তঃধর্মীয় সংলাপ কেন্দ্র খুলনার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম:: অধ্যয়ন, গণমাধ্যম ও আন্তঃধর্মীয় সংলাপ কেন্দ্র খুলনার আয়োজনে ঈদ পুনর্মিলনী ২০২৫ উপলক্ষে এক আন্তঃধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালীমুল মিল্লাত রহমানিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ। তিনি ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহার তাৎপর্য নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন এবং ইসলামের শান্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর জীবন কুমার কর্মকার, কেন্দ্রের পরিচালক রেভারেন্ট ফাদার মিম্মো পিয়েতাঞ্জা, সভাপতি ওয়াহিদুজ্জামান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা মোঃ কবির হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য তপন হালদার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয়, যা ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

আলোচনা সভায় বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভাটি ধর্মীয় সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা এবং সামাজিক সম্প্রীতির উন্নয়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেন আলোচকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews