শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক মোংলায় চীন বাংলাদেশ ইকোনমিক জোনে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা

পাইকগাছায় মোটরসাইকেল চুরিকালে আটক-১

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় এক চোরকে আটক করেছে জনতা। পরবর্তীতে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়। শনিবার দুপুর ১ টার দিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল এর মালিক বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাইকগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডের মোঃ সাইদুল ইসলাম এর ছেলে মোঃ ইমরান হোসেন শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পাড়ে তাহার ভাড়ায় চালিত প্লাটিনা মোটরসাইকেলটি রেখে গোসল করছিলো। এসময় উপজেলার গদাইপুর ইউনিয়নের কাজী নজরুল ইসলামের পুত্র কাজী গোলাম মোস্তফা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতারা তাহাকে আটক করে ফেলে। এবং পরবর্তীতে তাহাকে থানা পুলিশে সোপর্দ করেন জনতা।

এ ঘটনায় মোটরসাইকেলের মালিক মোঃ ইমরান হোসেন বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এ বিষয়ে পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, এ ঘটনায় আইনী কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews