1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
যেভাবে খামেনিকে হত্যার ব্লু-প্রিন্ট সাজিয়েছিল মোসাদ ও সিআইএ ইরানের ২৪ লাখের সস্তা ড্রোন ঠেকাতে আমেরিকার ব্যয় ৪৯ কোটি কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন দৃষ্টান্ত ভোটের দুদিন আগে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ড. ইউনূস ভোলায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পাইকগাছায় সাজা ও মাদক কারবারি আসামি সহ আটক- ১০ কোস্টগার্ডের অভিযানে জবাইকৃত হরিণ ও ফাঁদসহ শিকারি আটক সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আটক

বেনাপোল সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের বারোপোতা বাজারের তিন রাস্তার মোড় থেকে ভারতে পাচারের সময় ১৮ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (০৯ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে এ স্বর্নের চালানটি আটক করা হয়। আটক পাচারকারী লিমন হোসেন (৩০) বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শাহ আলমের ছেলে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের বিশেষ একটি টহল দল বেনাপোল পোর্ট থানার বারোপোতা বাজারে গোপনে অবস্থান নেয়। রাত সাড়ে ১০ টার দিকে স্বর্ণ পাচারকারী লিমন বিজিবির টহল দলের নিকটবর্তী আসলে তাকে থামতে বললে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এ সময় বিজিবি টহল দল ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় দুই কোটি ১৫ লাখ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার্স ১৮টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এবং স্বর্নের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট