1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
তুরস্কে স্কুলে বন্দুক হামলায় নিহত ৯ বিচ্ছিন্ন লাখো মানুষ,দক্ষিণ লেবাননের শেষ সেতুটিও ধ্বংস করল রাজনৈতিক মতপার্থক্য যেন শত্রুতায় পরিণত না হয়-প্রধানমন্ত্রী ত্রিমুখী চ্যালেঞ্জে বিএনপি সরকার,রাজনৈতিক অস্থিরতা ও সংস্কার বিমুখতায় সংকটের পদধ্বনি দেশের শ্রেষ্ঠ সন্তানদের হাতে ‘স্বাধীনতা পুরস্কার’ তুলে দিলেন প্রধানমন্ত্রী নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক মায়ানমারে পাচারকালে ৬৬০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু। পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

বটিয়াঘাটায় শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি::  শক্তি ফাউন্ডেশন বটিয়াঘাটা উপজেলা শাখার আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা ৩ টায় স্থানীয় শাখা কার্যালয়ে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের দরিদ্র সদস্যদের মেধাবী শিক্ষার্থীদের শক্তি শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের খুলনা রিজিওনাল ম্যানেজার শিশির কুমার দাস, ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফাউন্ডেশন কর্মকর্তা ইমরান হোসেন, মো; ফারুক হোসেন, পারভেজ হোসেন, সোমেন বিশ্বাস, লাবনী বিশ্বাস, গুলশান আরা সাথী, সদস্যা মোসাঃ রেশমা বেগম, মেধাবী শিক্ষার্থী মানজারুল ইসলাম রানা, তাসকেয়া মাহফুজ নিয়ন প্রমূখ। এ সময় ৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট