শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :

তুরস্কে স্কুলে বন্দুক হামলায় নিহত ৯

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: তুরস্কের একটি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীর চালানো বন্দুক হামলায় ৮ শিক্ষার্থীসহ প্রাণ হারিয়েছে ৯ জন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৩ জন। নিহতদের মধ্যে আটজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় নিশ্চিত করেছে।

বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে কাহরা-মানমারাস শহরের একটি স্কুলে এ ঘটনা ঘটে।

হামলাকারী ওই স্কুলেরই অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং সাতটি ম্যাগাজিন নিয়ে দুটি শ্রেণিকক্ষে ঢুকে নির্বিচারে গুলি চালায় সে। এরপর নিজের গায়েও গুলি করে আত্মহত্যা করে।

ধারণা করা হচ্ছে, ব্যবহৃত অস্ত্রগুলো তার বাবা সাবেক পুলিশ কর্মকর্তার। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে হামলাকারী কিশোরের বাবাকে।

এ ঘটনার মাত্র একদিন আগে তুরস্কের সানলিউরফা প্রদেশে একটি স্কুলে হামলা চালিয়েছিল এক সাবেক শিক্ষার্থী। আহত হয়েছিল ১৬ জন। ওই ঘটনার পরও আত্মহত্যা করেছিল হামলাকারী।

তথ্যসূত্র: বিবিসি, আলজাজিরা

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews