রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডে কয়রা-পাইকগাছা মেইন সড়কের পাশে “পাইকগাছা-শিববাটি” নামে একটি নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(১৬ এপ্রিল) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ।

উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মৎস্য ব্যবসায় কোনো ধরনের সিন্ডিকেট ও চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, নতুন এই মৎস্য আড়ৎ চালুর মাধ্যমে স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আধুনিক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে পাইকারি মৎস্য ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি পাবে, যা সামগ্রিকভাবে অর্থনীতিকে গতিশীল করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এম. এনামুল হক। তিনি বলেন, মাছের আধুনিক বিপণন ব্যবস্থা গড়ে তোলা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং মৎস্যচাষীদের সুযোগ-সুবিধা বাড়ানো গেলে এ অঞ্চলের মানুষের আয়ের উৎস আরও প্রসারিত হবে। পাশাপাশি দলমতের ঊর্ধ্বে উঠে প্রকৃত ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ আবুল হোসেন, সাজ্জাত আহম্মেদ মানিক ও সদস্য তুষার কান্তি মণ্ডল।

এছাড়াও মোঃ জাকির হোসেন ও ওবায়দুল হক মিঠুর সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেলিম রেজা লাকি, শেখ রুহুল কুদ্দুস, জিএম আনোয়ারুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, হুরাইরা বাদশা, ফয়সাল রাসেদ সনি, আসাদুজ্জামান ময়নাসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

উল্লেখ্য, এ নির্ধারিত স্থানে গত কয়েকবছর আগে মৎস্য আড়ৎ নির্মাণ করা হলেও নানা প্রতিকূলতার কারণে এটি চালু করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews