1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ :
মেসির জোড়া গোলে মায়ামির রুদ্ধশ্বাস জয় অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান ট্রাম্পের আলটিমেটামে পেজেশকিয়ানের চ্যালেঞ্জ, মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় আসন্ন? জ্বালানি তেল নিয়ে মিথ্যাচার করছে সরকার-রুমিন ফারহানা বিডা-বেপজাসহ ৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ বাসে ৬৪ শতাংশ ও লঞ্চে দেড়গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত পাইকগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

মায়ানমারে পাচারকালে ৬৬০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতেনগত ১৫ এপ্রি বুধবার সকাল ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত কর্তৃক চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন সারিকাইত গাছতলী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ৬৬০ বস্তা সিমেন্টসহ পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোট জব্দ করা হয়। এসময়, পাচারকারীরা কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত সিমেন্ট এবং পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট