1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শোক সংবাদ যুদ্ধ আবার শুরু হলে নতুন চমক দেখাবে ইরান’ পাচারকৃত অর্থ দেশে ফেরাতে কঠোর অবস্থানে সরকার -সংসদে প্রধানমন্ত্রী পুলিশের ১৩ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নারীদের স্বাবলম্বী করা জরুরী – নজরুল ইসলাম মঞ্জু চিতলমারীতে কর্মকর্তার ব্যক্তিগত কাজে পুড়ল সরকারি মোটরসাইকেল বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক যশোরে ৯০০ গ্রাম স্বর্ণের পেষ্টসহ ভারতীয় এক স্বর্ণ পাচারকারী আটক

কৃষক লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমা আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামিকে ছিনিয়ে নেয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে কৃষক লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমানসহ ১৫ জনকে আটক করেছে খুলনার খালিশপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে নগরীর মুজগুন্নি বাস্তুহারা এলাকায় হালিমার বাসা থেকে তাদেরকে আটক করা হয়।

খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ও মাদক কারবারি পলাশকে ধরতে হালিমার বাড়িতে অভিযান চালান। পলাশকে গ্রেপ্তারের পর হালিমা ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ৯ জন পুলিশ সদস্যকে আহত করেন। এ সময় পলাশ পালিয়ে যান। খবর পেয়ে আরও পুলিশ সদস্য দ্রুত সেখানে ছুটে যায়। রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে হালিমা রহমানসহ ১৫ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আটক ১৫ জনের মধ্যে ২ জন ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি রয়েছে। তারা হচ্ছে ইয়াছিন ও মিনার।

তিনি আরও জানান, পুলিশের কাজে বাধা দেয়া ও হামলা চালিয়ে আহত করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট