মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা খুলনায় সম্মুখসারীর স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রশক্ষিণ কর্মশালা বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা জায়মা মারিয়াম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ​স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন নিয়ে আত্মসমর্পণ করল ২৭ দস্যু বাগেরহাটে প্রবাসী স্ত্রীর কোটি টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ চতুর্থ স্বামীর বিরুদ্ধে ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা প্রথমবারের মতো ড্রোনে বন্যার্তদের কাছে পৌঁছাল ত্রাণ, প্রশংসনীয় উদ্যোগ বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

দাফনের সাড়ে চার মাস পর খুলনায় গৃহবধূর লাশ উত্তোলন

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

খুলনা:: দাফনের সাড়ে ৪ মাস পর আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলনার নিউ বিশ্বাস প্রোপার্টিজের মালিক তারেক বিশ্বাসের স্ত্রী মিলির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

রোববার দুপুরে খুলনা মহানগরীর রায়েরমহল হামিদ নগর বাঙাল বাড়ি রোড এলাকার পারিবারিক কবরস্থান থেকে ওই গৃহবধূর লাশ উত্তোলন করা হয়। লাশ উত্তোলন শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি গৃহবধূ মিলি মৃত্যুবরণ করেন। ওই সময়ে কারও কোন অভিযোগ ছিল না। ফলে তাদের আত্মীয়-স্বজন লাশ দাফন করেন। পরবর্তীতে ২৫ মার্চ হরিণটানা থানায় ওই গৃহবধূর মা সেলিনা বেগম বাদী হয়ে তারেক বিশ্বাসসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর আদালতের নির্দেশে আজ লাশ উত্তোলন করা হয়েছে। এরপর লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মামলার বাদী নিহত গৃহবধূর মা সেলিনা বেগমের অভিযোগ তার মেয়েকে অর্থের জন্য তারেকসহ চার আসামি নির্যাতন করে হত্যা করেছে। আসামিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

গৃহবধূ মিলির লাশ উত্তোলনকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান, খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. আবু নাসের আল-আমিন, মামলার বাদী সেলিনা বেগম।

এছাড়া উপস্থিত ছিলেন নিহত গৃহবধূর স্বামী ও মামলার আসামি তারেক বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews