1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

বটিয়াঘাটা বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সভা

  • প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে গতকাল বুধবার দুপুর দেড়টায় বাজার সদরে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে,ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসায়ী প্রতিষ্ঠান, উপাসনালয় রক্ষার্থে এবং সকলে মিলে মিশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান,সেনাবাহিনীর ক্যাপ্টেন এস,এম ফাহিম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সদর ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এজাজুর রহমান শামীম, যুগ্মআহবায়ক সাইফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, ইউনিয়ন বিএনপির আহবায়ক মোল্লা ইমরান, পলাশ মহালদার, সাবেক ইউপি সদস্য নূর আলম ভুঁইয়া, মোঃ সামসুল হক, মোঃ নাসির উদ্দিন কাজল, শশাংক সরদার, সোহাগ শেখ, হাসান হাওলাদার, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সশস্ত্র বাহিনীর সদস্য ও শতশত সাধারণ মানুষ । এসময় উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান ও সশস্ত্র বাহিনীর সদস্যরা সকলকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানান এবং জরুরি প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও সশস্ত্রবাহিনীর কন্ট্রাক্ট নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট