রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

মনির হোসেন:: নারায়ণগঞ্জে প্রায় ৮৮ লক্ষ টাকা মূল্যের ৭ হাজার ৩ শত কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ এপ্রিল শুক্রবার ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮৮ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের ৭,৩৬০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এসময় চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত নিষিদ্ধ পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews