বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা! জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’-এর যাত্রা শুরু তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এস এম নাজমুস সালেহীন নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক।

কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ রবিবার দুপুরে নগর ভবনে জিআইজেড মিলনায়তনে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সৌজন্য সাক্ষাতকালে প্রশাসক নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, সকলের অংশগ্রহণে সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেসিসি’কে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, আপনাদের ওপরই নির্ভর করে এ প্রতিষ্ঠানের সেবার মান। নগরবাসীও চায় সিটি কর্পোরেশন সর্বদা নগরবাসীর পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করুক। এখন নতুন উদ্যোমে কাজ শুরু করার জন্য তিনি এমপ্লয়ীজ ইউনিয়নের সদস্যদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল শুক্রবার কেসিসি এমপ্লয়ীজ ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে হক-লিটন এবং গোলাম মোস্তফা-আশরাফুল পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে এবং হক-লিটন পরিষদ জয়লাভ করে। নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ ফুল দিয়ে কেসিসি প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা, লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমানসহ নির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews