বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা! জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’-এর যাত্রা শুরু তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এস এম নাজমুস সালেহীন নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক।

পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে “সফল ফর IWRM” প্রকল্পের আওতায় সলিডারিডাড ও উত্তরনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রজেক্ট কর্মকর্তা মোস্তফা নুরুল ইসলাম, এসপিও ড. ফেরদাউস, আইডব্লিউআরএম প্রজেক্ট ম্যানেজার মোঃ ইকবাল হোসেন, প্রজেক্ট অফিসার সুব্রত রায়, ডব্লিউসিও আঃ সাত্তারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।এছাড়াও প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন দিক, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করে কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্য খাতের উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে উপজেলার পানি সম্পদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews