1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ :
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ পাইকগাছায় সিটিসিআরপি প্রকল্পে নির্মিত সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক বাগেরহাটে গনি সরদার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা নিয়োগ ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে গ্রেপ্তার

পাইকগাছা বিএনপির সাধারন সম্পাদককে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়ায় হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সোলাদানা ইউনিয়নের সাবেক বার বার নির্বাচিত

চেয়ারম্যান এস এম এনামুল হককে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে হিন্দু সমপ্রদায়ের হাজার হাজার

মানুষ চেয়ারম্যান এনামুলের বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য মানববন্ধন করে এবং বিএনপির নেতৃবৃন্দ বাজার জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ করে। উল্লেখ্য গত ১০আগষ্ট খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি স্বাক্ষরিত পত্রে এস এম এনামুল হককে সাময়িক বহিষ্কার করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন যঙ্গেশ্বর কাত্তিক, প্রভাষক সুজিৎ কুমার মন্ডল, কিশোর কুমার মন্ডল রমেশ মন্ডল, উদয় সানা, দেবাশীষ সরদার, দীনবন্ধু সানা, প্রিতিস মন্ডল, প্রণব মন্ডল, দেবু সরদার, প্রশান্ত মন্ডল, সমিরন মন্ডল,জ্যোতিষ মন্ডল রবি শংকর গাইন, দিলীপ, অশেষ ঢালী, জয়দেব রায় কল্যাণী রায়, শংকরী মন্ডল, রিক্তা মন্ডল, শ্যামলী সানা, পূর্ণিমা মন্ডল, কিয়া রানী মন্ডল, প্রভাস মন্ডল, শিবপদ মন্ডল,শৈলেন মন্ডল নির্মল চন্দ্র মন্ডল ডাক্তার নিত্য রঞ্জন মন্ডল ইউপি সদস্য পলাশ রায় মনি শংকর মন্ডল রিতা রানী মন্ডল তন্ময় পরিমল চন্দ্র মন্ডল প্রমূখ।

অপরদিকে সন্ত্রাস বিরোধী গনমিছিল ও বিক্ষোভ সমাবেশে আসলাম পারভেজের সভাপতিত্বে ও এস এম এমদাদুল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, তৌহিদুজ্জামান মুকুল, সাজ্জাদ আহমেদ মানিক, ইমরান সরদার, সোহেল গাজী, শেখ ইমাদুল ইসলাম, সাইফুল ইসলাম তারিক,শেখ সাদেকুজ্জামান, আবুবক্কার সানা, মিজান জোয়ারদার আব্দুস সাত্তার, আনারুল কাদির, মমিনুর রহমান, আব্দুল গফুর, শেখ ইব্রাহিম, হাবিবুর রহমান, মাসুদ পারভেজ, লিপ্টন সরদার, হযরত গাজী, জুয়েল, তৈয়েবুর রহমান, হাবিবুর রহমান হবি মোল্লা, মেম্বার আব্দুল হাকিম, সন্তোষ কুমার গাইন, ইউনুস মোল্লা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট