1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
যেভাবে খামেনিকে হত্যার ব্লু-প্রিন্ট সাজিয়েছিল মোসাদ ও সিআইএ ইরানের ২৪ লাখের সস্তা ড্রোন ঠেকাতে আমেরিকার ব্যয় ৪৯ কোটি কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন দৃষ্টান্ত ভোটের দুদিন আগে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ড. ইউনূস ভোলায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পাইকগাছায় সাজা ও মাদক কারবারি আসামি সহ আটক- ১০ কোস্টগার্ডের অভিযানে জবাইকৃত হরিণ ও ফাঁদসহ শিকারি আটক সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আটক

ডুমুরিয়ায় সম্প্রতি রক্ষার্থে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াত ও বিএনপির মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:: ডুমুরিয়ায় কেন্দ্রীয় কালিবাড়ী মঠ কমিটির আয়োজনে আইন শৃঙ্খলা সুরক্ষা ও ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এ্যাডভোকেট অশোক কুমার সিংহ। প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পর‌ওয়ার। তিনি তার বক্তব্যে বলেন গত ৫ আগষ্ট ছাত্র জনতার কঠোর আন্দোলনে স্বৈরচারি শেখ হাসিনার শোষণমুক্ত বাংলাদেশ পেয়েছি। আজ দ্বিতীয় বার এদেশ স্বাধীন করেছি। তিনি আরও বলেন, সংখ্যালঘু বলে এদেশে কিছু নেই। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বাঙালি এবং মানুষ।সকলেই সম্প্রতি ও শান্তিতে বসবাস করি।এদেশ এখন আর সেই বাংলাদেশ নেই। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। পরিতোষ বালার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা ইমরান হুসাইন, অনিন্দ্য মন্ডল,মিলন কান্তি মল্লিক, হরিদাস মন্ডল, অশোক আচার্য, অরুণ গোলদার, তপন কুমার সাহা,স্বপন মিস্ত্রী, টুটুল কুন্ডু,মৃনাল দাশ,জয় সাহা প্রমুখ। সভায় উপজেলার ১৪টিইউনিয়ন থেকে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট