1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরাকের আকাশে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত: ৪ সেনার মৃত্যু নিশ্চিত করল পেন্টাগন মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির প্রাণহানি যুদ্ধের ডামাডোলে ইরানে ‘আল-কুদস দিবস’ নতুন নেতার প্রতি আনুগত্য ও কঠোর দমনের হুঁশিয়ারি মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা মোংলায় এক পরিবারের ৯ জনের জানাজা ও দাফন সম্পন্ন খুলনায় বিশ্ব আল-কুদস দিবস পালিত: পাইকগাছায় যুবকের আত্মহত্যা সৌদির উপহারের খেজুর ৬৫টি মাদ্রাসা ও এতিমখানায় পাঠালেন চিতলমারীর ইউএনও বেনাপোল বন্দরে আবারও ৬ কোটি টাকার ঘোষণা বহির্ভূত পণ্য আটক

পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মোঃ আনোয়ার ইকবাল মন্টু । তিনি ২৪ আগস্ট শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করেন।

তিনি নিজ স্বাক্ষরিত পদত্যাগ পত্রে উল্লেখ করেন আমি দীর্ঘদিন কিডনি, হার্ট, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগের কারণে শারীরিক ভাবে অসুস্থ। এ কারণে প্রায়শই আমাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়। শারীরিক এ-সব সমস্যার কারণে সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচন থেকে আমি সরে দাড়িয়েছিলাম।অনেক দিন যাবৎ দলীয় কর্মকাণ্ডে অংশ গ্রহণ ও সহযোগিতা করতে পারি নাই। বর্তমানে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। এ কারণে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দলীয় সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি নেন তিনি। নিজের অজান্তে ব্যবহারে কেউ নুন্যতম কোন কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। এছাড়া আন্দোলনে সকল নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আনোয়ার ইকবাল মন্টু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট