শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

সৌদির উপহারের খেজুর ৬৫টি মাদ্রাসা ও এতিমখানায় পাঠালেন চিতলমারীর ইউএনও

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি :: সৌদি আরবের ‘কিং সালমান হিউম্যানটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার’ প্রেরিত খেজুর বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ৬৫টি মাদ্রাসা ও এতিমখানায় পাঠিয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) বেলা ১২ টায় মাদ্রসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে তিনি উপহারের এ খেজুর তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শৈলদাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসেন, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সি, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম সুলতান সাগর ও সাধারন সম্পাদক তাওহিদুর রহমান বাবু।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন জানান, সৌদি আরবের ‘কিং সালমান হিউম্যানটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার’ প্রেরিত ২০ কার্টুন অর্থাৎ ১৬০ কেজি খেজুর এ উপজেলায় পাওয়া গেছে। প্রাপ্ত খেজুর উপজেলার ৬৫টি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews