সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ম্যাচ শেষে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন মার্টিনেজ ইরানের ভয়াবহ হামলায় ৮ মার্কিন সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী বন্ধের উদ্দেশ্যে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত করা হয়নিস্বাস্থ্যমন্ত্রী- খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক সুন্দরবনে মাছ ধরার প্রস্তুতি; পাইকগাছার জেলে পল্লীতে বোট নির্মাণের ধুম মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দখলে প্লাস্টিকের সামগ্রী

খুলনায় বিশ্ব আল-কুদস দিবস পালিত:

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: রমজান মাসের শেষ শুক্রবার বিশ্বজুড়ে পালিত ‘বিশ্ব আল-কুদস দিবস’ উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি ও বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ, ২৩ রমজান) বাদ জুমা নগরীর শিববাড়ী মোড়ে (বাবরি চত্বর) আঞ্জুমান-এ-পাঞ্জাতানী, খুলনা এবং জামিইয়াতে মুহিব্বীনে আহলে বাইত বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সভাপতি হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রজাভী। তিনি বলেন, “আল-কুদস দিবস কেবল ফিলিস্তিনিদের নয়, বরং এটি সারা বিশ্বের মজলুম মানুষের মুক্তির প্রতীক। দখলদার জায়নবাদী ইসরায়েল এবং তাদের দোসরদের বর্বরোচিত হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে আজ সীসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি আরও বলেন, পবিত্র আল-কুদস (জেরুজালেম) মুক্ত না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইব্রাহিম ফাইজুল্লাহ। সমাবেশ শেষে নগরীতে একটি বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র‌্যালি বের করা হয়। পুরো কর্মসূচিটি পরিচালনা করেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল।
বক্তারা সাম্প্রতিক সময়ে ইরানের ওপর বর্বরোচিত হামলা ও আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাম্রাজ্যবাদী শক্তির আস্ফালন রুখতে হলে ইসলামি সংহতির বিকল্প নেই। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মুসল্লিরা ‘নারায়ে তাকবীর-আল্লাহু আকবার’, ‘বাইতুল মুকাদ্দাস-মুক্ত করো’ এবং ‘বিশ্ব মুসলিম এক হও’ স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
সবশেষে ফিলিস্তিন ও বাইতুল মুকাদ্দাসসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও বিজয় কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews