1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ :
মেসির জোড়া গোলে মায়ামির রুদ্ধশ্বাস জয় অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান ট্রাম্পের আলটিমেটামে পেজেশকিয়ানের চ্যালেঞ্জ, মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় আসন্ন? জ্বালানি তেল নিয়ে মিথ্যাচার করছে সরকার-রুমিন ফারহানা বিডা-বেপজাসহ ৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ বাসে ৬৪ শতাংশ ও লঞ্চে দেড়গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত পাইকগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় বন্যার্তদের ত্রাণ সহায়তা দিলো কোস্টগার্ড পশ্চিম জোন

  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

মনির হোসেন::খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের জরুরী ত্রাণ সহায়তা দিয়েছে কোস্টগার্ড পশ্চিম জোন। খুলনা উপকূলের বাঁধ ভেঙে পানিতে তলিয়ে যায় পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ১৩ টি গ্রাম। বন্যার পানির তীব্র স্রোতে ভেসে যায় ইউনিয়নের কয়েকশ ঘরবাড়ি। ২৫ আগস্ট রবিবার সকাল থেকেই কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা দেলুটি ইউনিয়নে উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে। পানিবন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয় কোস্টগার্ডের ত্রাণ সহায়তা। পাশাপাশি বিশুদ্ধ পানি ও ঔষধ বিতরণ করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন বলেন,

স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। সম্প্রতি অতিরিক্ত জোয়ারের কারণে খুলনার পাইকগাছা উপজেলার ভদ্রা নদী সংলগ্ন বাঁধ ভেঙ্গে ১৩টি গ্রাম প্লাবিত হওয়ার ফলে জনজীবন বিপন্ন হওয়াসহ ফসল ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে চিংড়িঘের ও পুকুরের মাছ। এরূপ দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন। ২৫ আগস্ট রবিবার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের পানি বন্দীদের সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি অসহায় মানুষদের শুকনা খাবার, প্রয়োজনীয় ওষুধ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে কোস্টগার্ড।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট