বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে বসতবাড়ি ছাই, মানবেতর জীবন-যাপন

  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৪৫৪ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে আগুনে পুড়ে বসতবাড়ি ছাই হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারটি মানবেতর জীবন-যাপন করছে। শনিবার (২৪) সন্ধ্যায় বাগেরহাট পৌরসভার ৩ ওয়ার্ডের দশানি এলাকার বাসিন্দা শেখ মামুনুর রহমান নাহিদের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাক্ষ টাকার ক্ষতি হয়েছে। সবকিছু হারিয়ে নির্বাক পরিবারটি।
শেখ মামুনুর রহমান নাহিদ বলেন, আমি বাসায় ছিলাম না। দুপুরে খাবার পর পরিবারের সদস্যরা এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। বাসায় কেউ ছিল না। সন্ধ্যার আগে হঠাৎ ঘর থেকে জ্বলে উঠা আগুন দেখে প্রতিবেশিরা খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই ততক্ষণে আগুনে বসতঘরসহ সকল মালামাল পুড়ে যায়। আমার সহায় সম্বলটুকু সব শেষ হয়ে গেছে।তবে কিভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি নাহিদ।
স্থানীয়রা জানান,আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারটি নি:শ্ব হয়ে গেছে। সরকারি ও বেসরকারি ভাবে সহায়তার দাবি জানান তারা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews