1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শোক সংবাদ যুদ্ধ আবার শুরু হলে নতুন চমক দেখাবে ইরান’ পাচারকৃত অর্থ দেশে ফেরাতে কঠোর অবস্থানে সরকার -সংসদে প্রধানমন্ত্রী পুলিশের ১৩ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নারীদের স্বাবলম্বী করা জরুরী – নজরুল ইসলাম মঞ্জু চিতলমারীতে কর্মকর্তার ব্যক্তিগত কাজে পুড়ল সরকারি মোটরসাইকেল বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক যশোরে ৯০০ গ্রাম স্বর্ণের পেষ্টসহ ভারতীয় এক স্বর্ণ পাচারকারী আটক

বাংলাদেশ পুনর্গঠনে সহায়তা কমিটি পাঠাবে এরদোয়ান

  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সেই সঙ্গে শিগগিরই বাংলাদেশ পুণর্গঠনে সহায়তার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর প্রস্তাবও দিয়েছেন তিনি।

মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন এরদোয়ান।

সরকারের প্রধানকে তুরস্ক সফরের আমন্ত্রণও জানিয়েছেন তিনি। মুহম্মদ ইউনূস সেই প্রস্তাব গ্রহণ করেছেন। তিনি বলেছেন, সুবিধাজনক সময়ে তিনি তুরস্ক সফরে যাবেন। সেই সঙ্গে তিনি প্রেসিডেন্ট এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনিও প্রস্তাব গ্রহণ করেন।

টেলিফোন আলাপে তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের বন্যা উপদ্রুত বিভিন্ন এলাকায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেন। বাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য তার সরকার মানবিক সহায়তা প্রদান করবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত মুহম্মদ ইউনূস এবং রিসেপ তাইয়্যেপ এরদোয়ান দীর্ঘদিনের বন্ধু। তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগান এবং মুহম্মদ ইউনূস একটি উচ্চ-প্রোফাইল জাতিসংঘের জিরো-ওয়েস্ট ফোরামেরও সদস্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট