1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
এবার সরাসরি ক্যালিফোর্নিয়ায় হামলার পরিকল্পনা ইরানের স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি খালেদা জিয়া, খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব বিগত দেড় দশকে এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না-প্রধানমন্ত্রী আ.লীগের ফ্যাসিবাদী আমলে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল-রাষ্ট্রপতি সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছি-প্রধানমন্ত্রী পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ভারতে পাচারের জন্য আনা ৫৫ লাখ টাকার স্বর্ণেরবারসহ পাচারকারী আটক সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক দাকোপে দলিত নারী ও কিশোরদের অধিকার সুরক্ষায় মতবিনিময় সভা

বুধবার সব সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস

  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সরকারের সব সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আগামী বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি হবে। আজ প্রধান উপদেষ্টা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকার গঠনের পর এটি সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক। এ সংক্রান্ত চিঠি সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হবে বলে জানা গেছে।

বর্তমান প্রেক্ষাপটে সভাটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন প্রশাসনের কর্মকর্তারা। সভায় আইনশৃঙ্খলা রক্ষা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাসহ বিভিন্ন বিষয় আলোচিত হতে পারে বলে জানা গেছে।

মূলত সরকারের অগ্রাধিকারগুলো মন্ত্রণালয় এবং বিভাগের সচিবদের সামনে তুলে ধরে তা বাস্তবায়নের নির্দেশনা দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ২০ জন উপদেষ্টা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট