1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নগর ভবনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে তাজা গ্রেনেড, গুলি ও গাঁজা জব্দ বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, ২ ঘণ্টা পর স্বাভাবিক পণ্য খালাস ব্রাজিল-মরক্কো ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে বিশ্ব ঐতিহ্যের সেই গ্রাম, যেখানে স্থায়ী বাসিন্দা মাত্র ২০ জন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বাস-ভ্যান সংঘর্ষে নারীসহ ৩ জন আহত

খুলনা নগর স্বাস্থ্য ভবনে ধূমপান বিরোধী সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৪-২০২৫ এর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে খুলনা নগর স্বাস্থ্য ভবনে ধূমপান বিরোধী এক সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে খুলনা সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র সচিব (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম। ধুমপানের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখার জন্য জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সভায় বক্তারা বলেন, শুধুমাত্র ধুমপান বা তামাক সেবনের কারণে প্রতিবছর বহু মানুষ মৃত্যুবরণ করছে। ধুমপান ক্যান্সারের ঝুঁকি বাড়ায় উল্লেখ করে বক্তারা আরো বলেন, পুরুষের পাশাপাশি মহিলারাও এখন ধুমপানসহ তামাকজাত দ্রব্য গ্রহণ করছে এবং বাবা-মায়ের ধুমপানের কারণে শিশুরাও ক্ষতিগ্রস্থ হচ্ছে। শিশুদের পাশে রেখে ধুমপান না করার আহবান জানিয়ে বক্তারা ধুমপানে নিরুৎসাহিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে বলে মতামত ব্যক্ত করেন।
কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ বিভাগীয় ও শাখা প্রধানগণ এবং স্বাস্থ্যকর্মীগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে ধূমপান বিরোধী জনমত গড়ে তুলতে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন কেসিসির ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট