1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত-ইরান মার্কিন অবরোধ ভেঙে বন্দরে ভিড়ল ইরানি তেলবাহী জাহাজ প্রত্যেক উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুতের নির্দেশ তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে বিদায় সংবর্ধনা ও নতুন কেন্দ্র প্রধানের যোগদান বটিয়াঘাটার রায়পুর বারোআড়িয়া ও ফুলবাড়ী বারোআড়িয়া দুটি খেয়াঘাট এখন মরণফাঁদ ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড চাল আমদানির বর্ধিত সময় শেষ, বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক

বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করেছে পুলিশ।

বুধবার বিকালে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় জেলা আওয়ামী লীগ নেতা সরদার বদিউজ্জামান বদির বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় তার বাসা তল্লাশি চালিয়ে একটি একনালা বন্দুক ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

তবে বন্দুকটিকে নিজেদের লাইসেন্স করা হিসেবে দাবি করেন সরদার বদিউজ্জামান বদির পরিবারের সদস্যরা।

এদিকে ওই আওয়ামী লীগ নেতা সরদার বদিউজ্জামানের ছেলে বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক ভিপি সরদার ইয়াছির আরাফাত নোমানের কক্ষ থেকে কলেজের গুরুত্বপূর্ণ নথিপত্র ও শিক্ষার্থীদের নাম লিখে পিন মেরে রাখা বেশকিছু টাকা জব্দ করে পুলিশ।

কলেজ সংক্রান্ত একটি ব্যাংক চেকের বই উদ্ধার করা হয়। চেক বইটির কয়েকটি পাতায় স্বাক্ষরও ছিল শিক্ষকদের। কলেজের বিভিন্ন খাতে টাকা আদায়ের বেশকিছু রশীদও উদ্ধার করা হয়।

অভিযানের সময়, জেলা আওয়ামী লীগ নেতা সরদার বদিউজ্জামান বদি, তার বড় ছেলে বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক ভিপি ও ছাত্রলীগ নেতা সরদার ইয়াছির আরাফাত নোমান, মেঝ ছেলে ব্যাংক কর্মকর্তা আরমান সরদার ও বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান বাড়িতে ছিলেন না। তারা কোথায় আছেন সে বিষয়েও জানাননি পরিবারের সদস্যরা।

এর আগে, একই এলাকায় মো. সোহেল ওরফে কালা সোহেলের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ সময় কালা সোহেল বাড়িতে ছিল না। যুবলীগ নেতা কালা সোহেল এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আনারুল হত্যা মামলার আসামি।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান বলেন, অস্ত্র ও মাদক উদ্ধারে পুলিশের অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথম দিনে আওয়ামী লীগের নেতার বাসা থেকে একটি বন্দুক ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে বন্দুকের বৈধ লাইসেন্স আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তার ছেলের কক্ষ থেকে বেশকিছু কাগজপত্র ও টাকা উদ্ধার করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট