1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ তিন মাসের খাদ্য ও আর্থিক সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর সরকারি নির্দেশনা উপেক্ষা; রাতে দোকান খোলা রাখায় পাইকগাছায় জরিমানা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কক্সবাজারের ইনানীতে গাঁজাসহ মাদক পাচারকারী আটক বাগেরহাটে মাছের ঘের দখল ও হামলার অভিযোগ, থানায় মামলা নিতে গড়িমসি বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশন, জনমনে স্বস্তি রিয়ার হ্যাটট্রিকে ইতিহাস, এশিয়ান গেমসের ফাইনালে বাংলাদেশের মেয়েরা জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহ-সভাপতি ইরান, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসিসহ নির্বাচন কমিশনাররা

  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনাররা বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবেন । বুধবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সিইসি।

সাংবাদিকরা কাজী হাবিবুল আউয়ালকে প্রশ্ন করেন, ‘পদত্যাগ কবে করবেন?’ জবাবে তিনি বলেন, ‘কাল বৃহস্পতিবার বিস্তারিত জানাব। যা বলার কাল ১২টার সময় সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে। কাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব।’

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের পদত্যাগের দাবি উঠেছে। গুঞ্জন রয়েছে, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেবেন।

এর আগে গত ২৪ আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘সংস্কার-বিপ্লব ও ফরমান: সরকার ও সংবিধান’ শিরোনামে কলাম লেখেন কাজী হাবিবুল আউয়াল। ওই কলামে তিনি দাবি করেন, তিনি আলোচনার জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট