রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

জাতিসংঘ পরমাণু শক্তি সংস্থা থেকে বেরিয়ে গেলো ইরান

  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে সংস্থাটির সঙ্গে সহযোগিতা চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেলো তেহরান। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি গ্লোবাল।

প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরমাণু সংস্থাটির সঙ্গে তার সরকারের সম্পর্ক স্থগিত করার জন্য আইন অনুমোদন করেছেন। এর আগে গত সপ্তাহে আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য আইন পাস করে ইরানের পার্লামেন্ট।

ইসরেইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষ ও উত্তেজনার পর ইরানের পারমাণবিক নিরাপত্তা নিয়ে সংস্থাটির উল্লেখযোগ্য ভূমিকা না থাকায় এই পদক্ষেপ নিয়েছে তেহরান।

গত ১৩ জুন ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা শুরু করলে পাল্টা হামলা চালায় তেহরান। দুই দেশের মধ্যে এই সংঘর্ষ চলে ১২ দিন। এরমধ্যে যুক্তরাষ্ট্রও ইরানের বিরুদ্ধে এই সংঘর্ষ জড়িয়ে পরে। তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় ওয়াশিংটন। পরে ২৪ জুন মার্কিন-পৃষ্ঠপোষকতায় যুদ্ধবিরতির কার্যকর হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews