1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রেসিডেন্টের সাক্ষাৎ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস চিতলমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের মত বিনিময় ও স্বারকলিপি প্রদান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় গরু সহ ১২ লাখ টাকার পন্য জব্দ

  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ ৩৯ হাজার ৩৬০ টাকা মূল্যের ভারতীয় গরু, মাদকদ্রব্য, নেশা জাতীয় সিরাপ এবং চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি তারা।

বুধবার (২ জুলাই) বিকালে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল শালকোনা, ঘিবা, বেনাপোল বিওপি, বর্ণি ক্যাম্প এবং আমড়াখালী চেকপোষ্ট এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে নেশা জাতীয় ভারতীয় সিরাপ (WINCEREX COUGH SYRUP), গরু, শাড়ী, পোশাক সামগ্রী, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য সামগ্রী, তামাক, বিভিন্ন প্রকার সিগারেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের সিজার মূল্য ১২ লাখ ৩৯ হাজার ৩৬০ টাকা।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও বিভিন্ন মালামাল এবং পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। পাচারকারী কর্তৃক মাদক ও অন্যান্য পন্য ভারত হতে বাংলাদেশে পাচার করায় সময় জব্দ করা হয়।জব্দকৃত মাদক ব্যাটালিয়নে এবং সাধারণ মালামাল ও গরু বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।

ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের আভিযানিক কার্যক্রম সমসময়ই অব্যহত থাকবে বলে তিনি জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট