1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রেসিডেন্টের সাক্ষাৎ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস চিতলমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের মত বিনিময় ও স্বারকলিপি প্রদান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম। সোমবার (৮ জিলহজ) থেকে হজের মূল পর্ব শুরু হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো আল্লাহর মেহমান পবিত্র মক্কা নগরী থেকে মিনার দিকে যাত্রা শুরু করেছেন। সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রোববার রাত থেকেই হজযাত্রীরা ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে তালবিয়া পাঠ করতে করতে মিনার উদ্দেশ্যে রওনা হন। মিনাকে মূলত তাঁবুর নগরী বলা হয়, যেখানে হজের প্রাথমিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার ও কার্যক্রম সম্পন্ন করা হয়।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। তাঁদের সঙ্গে সৌদি আরবের অভ্যন্তরীণ আরও কয়েক লাখ হজযাত্রী যুক্ত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, হজযাত্রীদের মিনায় স্থানান্তর, থাকা-খাওয়া এবং পরিবহন ব্যবস্থা আগে থেকেই সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। তাঁবুতে হাজিদের সহজ প্রবেশ, দিকনির্দেশনা প্রদান এবং সেবা ব্যবস্থাপনার জন্য বিশেষ সমন্বিত ব্যবস্থা চালু রেখেছে দেশটির সরকার। এ ছাড়া মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শন ও কঠোর নজরদারি চালানো হচ্ছে, যাতে হজযাত্রীদের কোনো ধরনের সমস্যা না হয় এবং সব সেবা নির্বিঘ্নে নিশ্চিত করা যায়।

ধর্মীয় নিয়ম অনুযায়ী, ‘ইয়াওমুত তারবিয়া’র দিন থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়, যা পরবর্তী কয়েক দিনে আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাত যাপন এবং জামারায় পাথর নিক্ষেপসহ হজের অন্য গুরুত্বপূর্ণ ধর্মীয় কার্যক্রমের দিকে এগিয়ে যাবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট